Inhouse product
বহুবার হোমিওপ্যাথির বহু ছাত্র, চিকিৎসক, এমনকি সম্মানিত বেশ কিছু শিক্ষক-শিক্ষিকাগণও আমার কাছে জানতে চেয়েছেন- “কোন মেটেরিয়া মেডিকাটা পড়লে ভালো হবে?” উত্তরটা দিতে গিয়ে থমকে যেতে বাধ্য হয়েছি। কারণ, প্রশ্নটার উত্তর আসলে এক কথায় দেয়ার কোন কায়দাই নেই। প্রথম কথা হচ্ছে মেটেরিয়া মেডিকাগুলো একেকটা একেক ছাঁচে তৈরি- একেক মেটেরিয়া মেডিকা ঔষধের একেকটা আঙ্গিককে তুলে ধরার উদ্দেশ্যে লেখা। বহুদিন ধরে খুঁজছিলাম এমন একটা বই- যেটা পূঙ্খানুপুঙ্খভাবে না হলেও, সাধারণভাবে একটা ঔষধের সার্বিক দিক তুলে ধরবে। চেয়েছি এমন একটা মেটেরিয়া মেডিকা থাকুক, যেটা আমি সবাইকে পড়তে বলতে পারি। সব লেভেলের (ছাত্র, চিকিৎসক, শিক্ষক) পাঠকই উপকৃত হতে পারেন। চেয়েছি এমন একটা মেটেরিয়া মেডিকা থাকুক, যেটাতে সবগুলো আঙ্গিকের একটা ভারসাম্যপূর্ণ অবস্থা ও অবস্থান থাকবে- যেন হোমিওপ্যাথটি তার নিজের জ্ঞান অনুযায়ী নিজের পথকে পরবর্তীতে বেছে নিতে পারেন। সেই সাথে চেয়েছি, ঔষধকে কতটা গভীরভাবে বিবেচনা করা যেতে পারে তার একটি প্রয়াস উপস্থাপন করি। মূলত এ কারণে এমন একটি ঔষধকে বেছে নিলাম, যার বহু গভীর ও ব্যাপক ক্রিয়াক্ষমতা থাকলেও, ব্যবহার হয় সঙ্কটজনকরূপে কম। যার পরিচয় সম্বন্ধে রয়েছে ভ্রান্তি, ঘাটতি, ত্রুটি। কাজেই এই গ্রন্থটি ঔষধের ব্যাপারে চিন্তন পদ্ধতি চর্চার একটি মৌলিক গ্রন্থ – যার পরতে পরতে রয়েছে বিস্ময়।