Inhouse product
ডা. স্যামুয়েল হ্যানিমান কতটা ধীশক্তির অধিকারী ছিলেন, এবং তাঁর নিজের আবিষ্কার, রচনা ও উদ্ভাবনাগুলোর ব্যাপারে; সেই
সাথে সেগুলো সমাজে কেমন প্রভাব ফেলতে পারে সে ব্যাপারে তিনি কতটা চিন্তা করতেন ও গভীরভাবে জ্ঞাত ছিলেন তা বিস্ময়কর! তাঁর সময় থেকে আজও পর্যন্ত হোমিওপ্যাথির কিছু মৌলিক ব্যাপার নিয়ে বাদানুবাদ, মতভেদ
বিদ্যমান এবং হোমিওপ্যাথির সূক্ষ্ম ও বিমূর্ত কিছু বিষয় এখনো বৃহৎসংখ্যক হোমিওপ্যাথের বোধের বাইরেই রয়ে গেছে। তিনি বুঝতে পেরেছিলেন- বস্তুবাদী কিংবা জটিলতর পন্থায় চিন্তাকারী মানবসমাজ হয়তো অর্গাননের সহজ রূপরেখটিকে অতিক্রম করে, তাদের নিজস্ব জটিলতার আবর্তে হারিয়ে যাবে, তা নিয়ে বাদানুবাদ করবে। হয়তো এর সমাধানকল্পেই ১৮১৩ সালের শুরুর দিকে ডা. হ্যানিমান তাঁর নিজের মহাগ্রন্থ অর্গানন অব মেডিসিনের একটি সারমর্ম প্রাদন করেন। না, গ্রন্থটিকে সংক্ষিপ্ত করে একটা পর্যালোচনা উপস্থাপন করা তাঁর উদ্দেশ্য ছিলো না। এটি অর্গাননের সংক্ষেপকৃত কোনো ভার্সন নয়। বইটি তিনি লিখলেন- অর্গাননের একদম মৌলিক কিছু বিষয়, যা
একদমই অপরিহার্য কিন্তু সূক্ষ্ম- সেই
বিষয়গুলোর ব্যাখ্যা করে, হোমিওপ্যাথিক পদ্ধতিটির সার্বক ধারণার একটা রূপরেখা টেনে। কাজেই যারা অর্গানন তথা হোমিওপ্যাথিকে হৃদয়ে ধারণ করতে চান- এই বইটি তাদের জন্য।