জীবাণুতত্ত্ব, মায়াজম ও হোমিওপ্যাথি

(0 reviews)
Estimate Shipping Time: 3 Days

Inhouse product


Price
৳160.00 ৳200.00 /Pc -20%
Quantity
(5 available)
Total Price
Share

Reviews & Ratings

0 out of 5.0
(0 reviews)
There have been no reviews for this product yet.

হোমিওপ্যাথিতে জীবাণুর ভূমিকা অবস্থান নিয়ে একটি তর্ক বলতে গেলে প্রায় এর গোড়াপত্তন থেকেই চলমান। ডা. হ্যানিমান তাঁর মায়াজম তত্ত্বটি প্রদান করলেন এবং তিনি উপস্থাপন করলেন বর্ণনা করলেন, যেখানে মায়াজমের উৎপত্তিতে একটি সংক্রামক রোগ তার অবদমন অপরিহার্য। যেখানে সংক্রমণের প্রশ্নসেখানে অবধারিতভাবেই জীবাণু এসে যায়। এমনকি ডা. হ্যানিমানের বহু বর্ণনা থেকে এটা ধারণা করা এবং অত্যন্ত শক্তিশালীভাবে এটা উপস্থাপন করার চেষ্টাও অসম্ভব নয় যে, মায়াজম জীবাণু একই বিষয়। অন্যদিকে ডা. হ্যানিমান রোগতত্ত্বকে উপস্থাপন ব্যাখ্যা করলেন- ভাইটাল ফোর্সের ধারণা দিয়ে, যাকে তিনি নিশ্চিতরূপেই বর্ণনা করলেন একটি অদৃশ্য, বিমূর্ত, স্বয়ংক্রিয়, আধ্যাত্মিক শক্তি হিসাবে। আর আমরা এটাও জানি, রোগ বা রোগের মূল কারণটি হচ্ছে মায়াজম। কাজেই, সেখানে অবধারিতভাবেই মায়াজমকে অবস্তুগত একটি ডায়নামিক শক্তিই হতে হবে, অন্য কিছু নয়। তাহলে এর সমন্বয় কোথায়! প্রকৃতপক্ষে জীবাণুতত্ব সমর্থকগণ এবং হ্যানিমান কী বলতে চেয়েছেন? এই প্রসঙ্গে শত সহস্র অমীমাংশিত প্রশ্নের উত্তর কোথায়? এই সমস্ত কিছুর যৌক্তিক উপস্থাপন, প্রামাণ্য যুক্তি সমাধান নিয়েই রচিত এই গ্রন্থটি। এই গ্রন্থটি আপনাদেরকে নিয়ে যাবে বহু অমীমাংশিত, জটিল প্রশ্নের সমাধানের জগতে, তুলে ধরবে হোমিওপ্যাথিতে মায়াজমের ধারণার প্রকৃত স্বরূপ।