Inhouse product
হোমিওপ্যাথি মূলত সেই মানুষ নিয়ে কাজ করে, যে
মানুষ ব্যাপকতায়, গভীরতায় ও উচ্চতায় চূড়ান্তরূপে মহীয়ান; বলার
অপেক্ষা রাখে না, তাকে নিয়ে কাজ করা এই জ্ঞানকাণ্ডটিকেও একই রকম ব্যাপক-বিস্তৃত জ্ঞানকাণ্ড হওয়াটা বাধ্যতামূলক। হোমিওপ্যাথিকে যে যত বেশি আয়ত্ব করতে থাকবে, সে তত বেশি বিস্মিত হয়ে দেখতে থাকবে যে, কীভাবে পৃথিবীর তাবৎ রহস্যের দ্বার তার অন্তর্দৃষ্টির সম্মুখে উন্মুক্ত হতে থাকে! আর সেই দৃষ্টিলাভের পন্থা হচ্ছে- জিজ্ঞাসা করা, চিন্তা করা ও জ্ঞান লাভ করা। ডা. নীলকমল
বর্মনের এই গ্রন্থ -মায়াজম, কন্সটিটিউশন ও হোমিও ফিলসফি- সেই জিজ্ঞাসা, চিন্তা ও জ্ঞানোন্মোচনের চক্রটি অনুসরণেরই ফল- যেখানে
হোমিওপ্যাথির তিনটি অতি গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় উঠে এসেছে।