Inhouse product
সফল
ব্যবস্থাপত্র
প্রদানে
চিকিৎসকের
যা জানা
প্রয়োজন
হোমিওপ্যাথির প্রকৃত ধারায় চিকিৎসা করতে গেলে, রোগীদেরকে জানতে হয়- চিকিৎসকের নিকট কি জানাতে হবে, কীভাবে জানাতে হবে। কিন্তু তারা তো কোনো মেডিক্যাল স্কুলে পড়েনি, সেটা বাস্তব সম্মতও নয়! অন্যদিকে, অবিরত এলোপ্যাথিতে বা হোমিওপ্যাথিক ভুল পন্থায় চিকিৎসার দৃষ্টান্তে তাদের রিপোর্টিংয়ের অবস্থা যাচ্ছে-তাই বললেও ভুল হয়। কীভাবে তাদেরকে অন্তত কাজ চালানোর প্রয়োজনীয় পরিমাণে প্রশিক্ষিত করবো?
তা করার দুইটি ধাপ-
১. আমাকে জানাতে হবে- আমাকে কী জানতে হবে
২. রোগীদের জানাতে হবে- আমাকে
কী জানতে হবে
অর্থাৎ দুইধাপেই কাজটি আমার উদ্দেশ্যসাধনের নিমিত্তেই হবে কিন্তু কাজের বিধেয় এক্ষেত্রে দুইজন। আর এই বিশেষ কাজটি সমাধা করার পথ দেখিয়েছিলো এই বইটি। বইটি ডা. কেন্ট
লিখেছিলেন মূলত রোগীদের উদ্দেশ্য করে। যারা দূরে থেকে চিকিৎসা করতে চাইতো, তাদের শ্রমলাঘব করে সঠিক চিকিৎসাটি প্রদান করতে তারা চিকিৎসককে কী কী জানাবেন- তা বোঝাতে গিয়ে; অন্য
কথায়, তাদের কেইস-রেকর্ডটি কেমন হবে, তা
শেখাতে গিয়ে এই বইটির অবতারণা। বর্তমান অনলাইনের প্রাধান্যের যুগে যথাযথ, সফল
ও প্রকৃত চিকিৎসাকে বাস্তবায়ন করার নিমিত্তে বইটি চিকিৎসক ও রোগী উভয়পক্ষের জন্য একটি অপরিহার্য গ্রন্থ।