Inhouse product
ডানহাম বক্তৃতামালা
ডা. কেন্ট ডানহাম লেকচারগুলো দিয়েছিলেন ডানহাম মেডিক্যাল কলেজের একটি বিশেষ ক্রান্তিলগ্নে এবং সেটাও কোনো ক্লাসে নয়। এই লেকচারগুলোকে চিকিৎসক ও শিক্ষার্থীসহ সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছিলো; এমনকি রেল কর্তৃপক্ষ- এই
বক্তৃতাগুলো উপলক্ষে তাদের রেল-ভাড়া হ্রাস করে দিয়েছিলেন। এবং কেন্টের মতে, এত সংখ্যক মানুষ তার সেই বক্তৃতা শুনতে উপস্থিত হয়েছিলেন- যা
তার জীবনে আগে কখনো হয়নি, তার ভাষায়-
নিজের চোখে দেখছি বলে বিশ্বাস করতে পারছি!’।
সেই সাথে, আপনারা
জানেন, ডা. কেন্ট
তার ঔষধের লেকচারগুলোর আলোচনার পরিধি কেবল সেই ঔষধটাতেই সীমাবদ্ধ রাখতেন না। হোমিওপ্যাথির বিভিন্ন বিষয়, বিভিন্ন আঙ্গিকের বিচিত্র শিক্ষা ও মৌলিক সিদ্ধান্ত অবধারিতভাবেই তার আলোচনাটিতে উঠে আসে এবং এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। বহু বিচিত্র ও নতুন বিষয়েই এখানে ডা. কেন্টের উপস্থাপনা ও মতামত আমরা দেখতে পাবো। কেবল এটুকুই নয়। ডা. কেন্ট
বই দেখে বা স্ক্রিপ্ট তৈরি করে লেকচার দিতেন না। কাজেই একই বিষয়ের উপর তার ভিন্ন দুটি সময়ে বলা কথার প্রতিটিই অনন্য। একই বিষয় বা ঔষধের উপর ডা. কেন্টের মতো চিকিৎসকের দু’টো ভিন্ন আঙ্গিকের বর্ণনা কতটা কৌতূহলোদ্দীপক, হৃদয়গ্রাহী ও শিক্ষামূলক হতে পারে- তার
দৃষ্টান্ত এই বইটি। বইটি হোমিওপ্যাথিক ঔষধগুলোর ব্যাপারে প্রতিটি চিকিৎসকের অর্ন্তদৃষ্টিকে প্রসারিত করতে অপরিহার্য।